নিজের ফসবুক আইডিতে আগ্নেয়াস্ত্রের ছবি পোস্ট দিয়ে ভাইরাল হওয়া সেই আসাদুজ্জামান বাবু মৃধাকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় বাউফল থানার এসআই সোহেল রানার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে বাউফলের কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ বাজার থেকে তাকে আটক করে।
খবর বাউফল সহ কয়েকটি অনলাইন পোর্টালে অস্ত্রের ছবিসহ সংবাদ প্রকাশ হলে পুলিশ তাকে আটকের জন্য তৎপর হয়ে ওঠে। আসাদুজ্জামান বাবুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি আওয়ামী লীগ কর্মী বলে জানা গেছে।
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত