পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী বাজারের উত্তর দিকে আবাসিক এলাকায় বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) লঙ্ঘন করে দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে বালু মজুদ ও বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে।
অভিযোগে জানা যায়, স্থানীয় আওয়ামী লীগের সাবেক নেতা কবির তালুকদার, রিয়াদ তালুকদার ও পলাশ তালুকদার আবাসিক এলাকায় অবৈধভাবে বালু এনে মজুদ করে ব্যবসা পরিচালনা করে আসছেন। এতে করে আশপাশের বসবাসরত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বালুর স্তূপ থেকে ধুলাবালি ছড়িয়ে পড়ায় শিশু ও বয়স্কদের শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। এছাড়া প্রতিদিন অবৈধ মাহেন্দ্র গাড়ির মাধ্যমে বালু আনা-নেওয়ার কারণে এলাকায় যানজট ও দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।
একাধিক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, এটি সম্পূর্ণ আবাসিক এলাকা। এখানে বালুর ব্যবসা পরিচালনা করা আইনগতভাবে নিষিদ্ধ। তবুও প্রভাব খাটিয়ে তারা ব্যবসা চালিয়ে যাচ্ছে। আমরা এর দ্রুত প্রতিকার চাই।
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত