প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৬:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩০, ২০২৪, ১১:৫৩ পি.এম
গলায় ‘ছাই’ আটকে এক শিশুর মৃত্যু বাউফলে
পটুয়াখালীর বাউফলে গলায় ছাই আটকে মো. সোলাইমান (৩) নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ২ টার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের ঝিলনা গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, গতসপ্তাহে ঝিলনা গ্রামের নানা বাড়িতে মায়ের সাথে বেড়াতে যায় সোলাইমান। আজ দুপুরে বাড়ির অন্যান্য শিশুদের সাথে বাড়ির উঠানে খেলা করছিলো এই শিশু।এ সময় খেলার ছলে ধান সিদ্ধ করার মাটির চুলা থেকে ছাই তুলে গিলে ফেলে সোলাইমান। এরপরে অসুস্থ হয়ে পড়লে অন্যান্য শিশুরা ডাকচিতকার দেয়। চিৎকার শুনে পরিবারের লোকজন অসুস্থ শিশুকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন৷
এ ঘটনায় বাউফল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাউফল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক ভাবে আমরা নিশ্চিত হয়েছি শ্বাষনালীতে ছাই আটকে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে।
বাউফল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. আতিকুল ইসলাম জানান, 'খবর পেয়ে হাসপাতাল থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।'
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত