ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করেছে বাউফল উপজেলা ছাত্রদল।
কর্মসূচির অংশ হিসেবে বাউফল উপজেলা ছাত্রদলের উদ্যোগে বাউফল পৌর ও কলেজ শাখা ছাত্রদলের সমন্বয়ে বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বিদ্যালয়ের মাঠ ও আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন।
আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ নয়, সমাজের প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।
এসময় উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদ, সাধারণ সম্পাদক নিয়াজ হোসাইন খান, বাউফল সরকারি কলেজ ছাত্রদল এর সভাপতি আবু জাফর সিকদার, সাধারণ সম্পাদক ইসতিয়াক রসুল সোয়েব, সাংগঠনিক সম্পাদক লাদেন আহমেদ, সহ-সভাপতি রিয়াজ, সহ-সভাপতি সম্রাট হোসেন ও দপ্তর সম্পাদক মাহিন হোসেন সহ। উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল এর বিভিন্ন নেতাকর্মীরা।
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত