বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে বাউফল উপজেলা ছাত্রদলের উদ্যোগে পবিত্র কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ নভেম্বর ) দুপুর ১ টার দিকে উপজেলার বিলবিলাস নেছারিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এসব কোরআন শরীফ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বাউফল পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ আল ফাহাদ এবং বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ নিয়াজ হোসেন খান।
বক্তারা বলেন, ধর্মীয় শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখে। তারা তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
উপস্থিত শিক্ষার্থীরা পবিত্র কোরআন শরীফ পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং এমন উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা করেন।
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত