বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৬১তম শুভ জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান করেছেন পটুয়াখালী বাউফলের ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল ফাহাদ । তিনি বাউফল পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২ টার দিকে বাউফল ইসলামিয়া ক্লিনিকে এক সিজারিয়ান রুগীকে তিনি স্বেচ্ছায় রক্তদানে অংশ নেন।
স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা জানান, জন্মদিনকে কেন্দ্র করে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না করে মানবিক কার্যক্রম আয়োজন করাই ছিল তাদের লক্ষ্য। এ সময় অন্যান্য নেতারাও রক্তদাতাকে উৎসাহিত করেন এবং এমন উদ্যোগকে সমাজের জন্য অনুকরণীয় বলে মন্তব্য করেন।
রক্তদানের মতো মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণ প্রজন্ম সামাজিক দায়বদ্ধতার উদাহরণ স্থাপন করছে বলে জানান উপস্থিত অনেকেই।
ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, মানবসেবা ও মানবিক কাজই আমাদের রাজনীতির মূল শক্তি। তারেক রহমান সাহেবের জন্মদিন উপলক্ষে রক্তদান করে আমি গর্বিত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কাজে আরও বেশি তরুণকে যুক্ত করতে চাই।
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত