স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন দেশের ৬ষ্ঠ প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক।
গত বৃহস্পতিবার ৩০ মার্চ সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিঁনি। এরপরে তিঁনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক তাঁর গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের সাবুপুরা গ্রামের উদ্দ্যেশ্যে যাত্রা করে৷ নিজ এলাকায় পৌঁছালে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হক জুয়েলের নেতৃত্বে উপজেলার সাধারণ মানুষের পক্ষ থেকে ড. আবদুল মালেককে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়৷
উল্লেখ্য, গত ২১ মার্চ, তথ্য অধিকার আইন ২০০৯ এর ১৫ (১) ধারা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ড. আবদুল মালেক-কে দেশের প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ প্রদান করেছেন।
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত