দেশের বৃহত্তম কুমিরের খামার রেপটাইল ফার্ম লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি একটি পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহীরা ২০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: কনটেন্ট রাইটিং এক্সিকিউটিভ (এক্সপেরিয়েন্সড ইন কনটেন্ট রাইটিং, সোশ্যাল মিডিয়া পোস্ট, পিআর রাইটিং, ক্যানভা)
পদসংখ্যা: ১
বেতন: আলোচনা সাপেক্ষে
কর্মঘণ্টা: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা
কর্মস্থল: কলাবাগান, ঢাকা
যেসব যোগ্যতা থাকতে হবে:
১. মার্কেটিংয়ে বিবিএ বা ইংরেজি অথবা যেকোনও বিষয়ে স্নাতক ডিগ্রি
২. কনটেন্ট রাইটার, কপিরাইটার বা সংশ্লিষ্ট পদে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে
৩. লেখা, সম্পাদনা ও বানান দেখার দক্ষতা এবং ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে
৪. সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট, ব্লগ আর্টিকেল ও প্রেস রিলিজ লেখার অভিজ্ঞতা থাকতে হবে
৫. ক্যানভাসহ ডিজাইন টুল ব্যবহার জানতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা কাভার লেটার, অভিজ্ঞতার প্রমাণ ও পোর্টফোলিওসহ info@reptilesfarmbd.com—এই ঠিকানায় সিভি মেইল করতে পারবেন। আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত