পটুয়াখালীর বাউফলের সহকারী কমিশনার ভূমি'র (এসিল্যান্ড) মো. বায়জেদুর রহমানের বদলীর আনন্দে মিষ্টি বিতরণ করা হয়েছে। শুক্রবার (৭ জুলাই) বিকেল ৫ টায় বাউফল থানার সামনে মিষ্টি বিতরণ করেন কয়েকজন ব্যক্তি।
জানা গেছে, বাউফলের সদ্য বিদায়ী সহকারী কমিশনার ভূমি বায়জেদুর রহমানের বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে অতিষ্ট ছিলো বাউফলের সাধারণ মানুষ। সম্প্রতি তার বদলীর আদেশের সংবাদে আনন্দে ভাসছে সাধারণ মানুষ। এই বদলীর সংবাদ পেয়ে আনন্দ উচ্ছাস করে বিভিন্ন শ্রেনীপেশার মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেছেন কয়েকজন ভুক্তভোগী।
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত