পটুয়াখালীর বাউফল উপজেলার নুরাইপুর–গোলাবাড়ি সড়কের জোরপোল এলাকায় বাস ও একটি অবৈধ ট্রলির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা অবৈধ ট্রলির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় যানবাহন আংশিক ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
ঘটনার পর কিছু সময় সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও স্থানীয়দের সহায়তায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয়রা জানান, এ সড়কে অবৈধ ট্রলি চলাচল দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দ্রুত এসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত