‘কুরআন-সুন্নাহ নির্ভর শিক্ষা সংস্কার, পরিশুদ্ধ নেতৃত্ব ও ইসলামী সমাজ বিনির্মাণের লক্ষ্যে নীতিগত রাজনৈতিক পরিবর্তন চাই’—এই স্লোগানকে সামনে রেখে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাউফল থানা শাখার ২০২৬ সেশনের থানা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় বাউফল প্রেস ক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আনোয়ার হোসেন মনজু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, পটুয়াখালী জেলা শাখার সভাপতি আমিন বিন সুলতান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারী।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাউফল থানা শাখার বিদায়ী সভাপতি এমদাদুল্লাহ আল-হাদি।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন মনজু বলেন, “একটি আদর্শ, ইনসাফপূর্ণ ও মানবিক সমাজ গড়তে হলে তরুণ প্রজন্মকে নৈতিকতা, তাকওয়া ও চারিত্রিক উৎকর্ষতায় সমৃদ্ধ হতে হবে।” তিনি নবগঠিত কমিটিকে আগামী সেশনে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করার আহ্বান জানান।
সম্মেলন শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাউফল থানা শাখার ২০২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির দায়িত্বশীলরা হলেন—সভাপতি: মো. আল ইমরান বিপ্লবী ,সহ-সভাপতি: মাসুম বিল্লাহ আল মাহদি,সাধারণ সম্পাদক: মুহাম্মদ কামরুল ইসলাম।
সম্মেলনে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, স্থানীয় দায়িত্বশীল, বিপুলসংখ্যক ছাত্র এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। নবনির্বাচিত নেতৃবৃন্দ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত