প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৬:১০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২৩, ৬:৪৫ পি.এম
বাউফলে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার মাহফিল
পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) উপজেলা সদরের জাহাঙ্গীর টাওয়ারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফলের সাবেক এমপি মো. শহিদুল আলম তালুকদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তসলিম তালুকদার। বিশেষ বক্তা ছিলেন যুগ্ম আহবায়ক আনিচুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল ফাহাদ, সদস্য সচিব সাদিকুজ্জামান রাকিব, উপজেলা ছাত্রদলের সদস্য মারজান বিন জাহাঙ্গীর প্রমুখ।
এসময় বক্তারা বলেন, খুব শিগ্রই তারেক রহমান দেশে ফিরবেন এবং রাজনীতিতে সক্রিয় হবেন। অবৈধ সরকারের পতন হবে অতি শিগ্রই।
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত