বাউফলে কলেজ শিক্ষার্থীকে(১৮) গণধর্ষণ মামলার প্রধান আসামি বাবু মৃধা ওরফে পিস্তল বাবুকে র্যাব-৮ ও র্যাব-১০ যৌথ অভিযান চালিয়ে ঢাকার কেরানীগঞ্জের কদমতলী থেকে গ্রেপ্তার করেছে।
আজ রবিবার সকালে (৭ জুলাই) ওই ধর্ষককে বাউফল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি বাউফল উপজেলার বগা ইউনিয়নের শাপলাখালী গ্রামের মোফাজ্জেল মৃধার ছেলে।
ধর্ষিত তরুনী বাউফলের বগা ইয়াকুব শরীফ ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
ঘটনার দিন গত ১১ জুন ওই তরুনী কলেজ শেষে বাড়ি ফেরার পথে আমির সিকদারের বাড়ির সামন আসামী পিস্তল বাবু, সুমন ও অটো গাড়ির চালক সোহেল তাকে জোড়পূর্বক কাছেই একটি ঘরের ভিতর নিয়ে পালাক্রমে ধর্ষন করে এবং মোবাইলে ধর্ষনের ভিডিও ধারণ করেন। পরে তাকে ছেড়ে দেয়া হয়।
পরবর্তীতে ধর্ষিতা তরুনী বাদী হয়ে তিনজনকে আসামী করে বাউফল থানায় একটি মামলা দায়ের করে (মামলা নং-১৯তারিখ১৪/৬/২৪ইং) এঘটনার পর আসামীরা আত্মগোপনে চলে যায়।
পরর্তীতে গোপন সূত্রে খবর পেয়ে শনিবার বিকাল ৫ টায় র্যাব-৮ ও র্যাব-১০ যৌথ অভিযান চালিয়ে ঢাকার কেরানীগঞ্জ থানার কদমতলী উপজেলার সুফিয়া হাসপাতালের সামনে থেকে প্রধান আসামী পিস্তল বাবুকে গ্রেপ্তার করে।
বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত