বাউফল-কালিশুরী সড়কে ব্যাটারী চালিত অটো গাড়ীর চাকায় পৃষ্ট হয়ে মোঃ সোহাগ গাজী(৪০) নামের এক প্রতিবন্ধী শ্রমিক নিহত হয়েছে। আজ বুধবার সকালে কালিশুরী হাইস্কুলের কাছে এ ঘটনা ঘটেছে। নিহত সোহাগ গাজীর বাড়ি বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাঁতেরকাঠি গ্রামে। তার বাবার নাম কলম গাজী।
জানা গেছে, সোহাগ গাজী ঘটনার দিন ভোর রাত সাড়ে ৪টার দিকে একটি ব্যাটারী চালিত অটো গাড়ি নিয়ে ধুলিয়া লঞ্চ ঘাট থেকে তার এক স্বজনকে এগিয়ে আনতে যায়। সকাল ৫টার দিকে কালিশুরী হাইস্কুলের উত্তর পাশে সড়কে অটো গাড়িটি মোড় ঘোরার সময় সোহাগ গাজী গাড়ি থেকে ছিটকে নিচে পরে যায়। এসময় অপর দিক থেকে আসা আরেকটি ব্যাটারি চালিত অটো গাড়ি এসে তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত