প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৪:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৪, ৯:০২ পি.এম
বাউফলে ঘুষ নেওয়া সেই অফিস সহায়ক বরখাস্ত
পটুয়াখালীর বাউফলে সরকারি সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার অফিসে ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের অফিস সহায়ক জামাল মোল্লাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার (২৯ ডিসেম্বর) পটুয়াখালীর ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, অফিস সহায়ক জামাল মোল্লা সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(১) ধারা মোতাবেক ২৯ ডিসেম্বর থেকে সাময়িক বহিষ্কার করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি প্রচলিত বিধি মোতাবেক জীবনধারন বা খোরপোষের ভাতা প্রাপ্য হবেন।
ভিডিওতে দেখা যায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের অফিস সহায়ক জামাল মোল্লা এক ব্যাক্তিকে বলছেন দেন দেন যা দেবেন দেন ।একটা রাখছি খালি আপনারের লইগ্গা ,এইডা আপনার লইগ্গা খালি আমি করতেছি । পরিবর্তিতে দেখা যায় অপরব্যক্তি পকেট থেকে মামিব্যাগ বের করে টাকা দিচ্ছে ।
বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালীর ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নাসির উদ্দিন বলেন, ঘুষ লেনদেনের অভিযোগে জামাল মোল্লাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত শেষে তার বিষয় বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
অভিযোগ অস্বীকার করে জামাল মোল্লা বলেন, শশুর বাড়ি এলাকার ওই শিক্ষকের থেকে তিনি ধারের টাকা ফেরত নিচ্ছিলেন। আসলে অন্য একজনের নাম ঢুকিয়ে দেয়ার জন্য তাকে খুশি করার বিষয় আলোচনা চলছিল।
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত