পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নে জাতীয় ছাত্রশক্তির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয় ছাত্রশক্তি বাউফল উপজেলা শাখার পক্ষ থেকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে মো. শাহীন আহমেদকে আহ্বায়ক, মো. রবিউল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মো. বায়েজিদ হোসেনকে সদস্য সচিব এবং মো. রিফাত আহমেদকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া মো. মামুনকে মুখ্য সংগঠক এবং মো. শাকিলকে সংগঠক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, আগামী ১৫ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।
জাতীয় ছাত্রশক্তি বাউফল উপজেলা শাখার মুখ্য সংগঠক নাঈম হোসেনের সুপারিশক্রমে উপজেলা শাখার আহ্বায়ক মো. রুহুল আমিন ও সদস্য সচিব মারুফ ইসলাম শান্ত স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ কমিটি ঘোষণা করা হয়।
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত