আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের প্রতি সমর্থন জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী (নির্ধারিত ছিলো) মো. আলমগীর হোসেন।
জানা গেছে, পটুয়াখালী-২ আসনে খেলাফত মজলিসের পক্ষ থেকে মো. আলমগীর হোসেনকে প্রার্থী হিসেবে নির্ধারিত করা হয়েছিলো । বৃহত্তর ইসলামী ঐক্য ও ভোট বিভাজন রোধের লক্ষ্যে তিনি জামায়াত প্রার্থীকে সমর্থন জানান। এই সিদ্ধান্ত ১১ দলীয় জোটের কেন্দ্রীয় নীতিগত অবস্থানের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ বলে জানান নেতারা।
এ বিষয়ে মো. আলমগীর হোসেন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য অত্যন্ত জরুরি। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সৎ নেতৃত্ব নির্বাচনের স্বার্থে আমি পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করছি।
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত