বাউফলের তেঁতুলিয়া নদীতে মৎস্য বিভাগ ও থানা পুলিশের যৌথ অভিযানে ১০ জেলে আটক হয়েছে। আটক অসাধু জেলেরা নদীতে ঝাঁপ দিলেও তাদের শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার (৭অক্টোবর) বিকেলে তেঁতুলিয়া নদীর লালচর ও ধুলিয়া পয়েন্ট থেকে আটক হয়েছে দশজন অসাধু জেলে।
বাউফল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এমএম পারভেজের নেতৃত্বে অভিযানে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বাউফল থানা পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেছেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে সোহেল হাওলাদার (২৬), রেজাউল হাওলাদার (৩৫), রিপন ব্যাপারী (৩২), রনি (২০) ও সুমন (২১) নামের আটক ৫ জেলেকে ৩০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ শোনানো হয়েছে এবং অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ৫ সহযোগী জেলেকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে।
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত