পটুয়াখালীর বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে তেঁতুলিয়া পরিবহন নামের একটি বাস খাদে পরে হেলপারসহ ৩ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (৩০ জুন) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার বালিয়ে গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ঢাকা থেকে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় যাচ্ছিলো তেঁতুলিয়া পরিবহনের একটি বাস। বাউফলের বগা ফেরি ঘাটে যাত্রী নামিয়ে বগা-আদাবাড়িয়া সড়ক দিয়ে যাচ্ছিলো বাসটি। এসময় বালিয়া এলাকায় পৌছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছ ভেঙে খাদে পরে যায়। গাছের ধাক্কায় বাসটি দুমড়ে মুচড়ে যায়। বাসে যাত্রীর সংখ্যা কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ৪ জন যাত্রী এবং বাসের হেল্পার আহত হয়। আহত যাত্রীদের বগা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে এবং হেল্পারকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কোনো হতাহতের ঘটনা ঘটেনি নিশ্চিত করে বগা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মাহমুদ হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিলো। বাসে যাত্রী ছিলো মাত্র চারজন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত