পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর বাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনসমর্থন অর্জনের লক্ষ্যে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য ও গণমানুষের নেতা জনাব শহীদুল আলম তালুকদার। তিনি আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - বাউফল পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব শাহজাহান হাওলাদার,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার,বাউফল উপজেলা বিএনপির সদস্য ও সহযোগী অধ্যাপক মাসুদুর রহমান,এ ছাড়াও উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পথসভায় যোগ দেন।সভায় সভাপতিত্ব করেন জনাব মোশাররফ হোসেন, সাবেক প্রধান শিক্ষক, বাউফল গার্লস হাই স্কুল।
আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচারণা জোরদার করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে পথসভা সমাপ্ত হয়।
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত