পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নে ডিলারের ঘর থেকে ন্যায্য মূল্যের চাল চুরির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাউফল থানায় অভিযোগ দিয়েছেন ডিলারের মালিক মো. হাবিবুর রহমান।
ডিলারের মালিক মো. হাবিবুর রহমান বলেন, গত বুধবার তিনি ৩৫০ বস্তা চাল গুদাম থেকে নিয়েছেন। বৃহস্পতিবার ১৬৬ বস্তা চাল সরকারের নির্ধারিত দামে বিক্রি করেছেন। শুক্রবার সকালে চাল চাল দিতে এসে দেখেন ঘরের পিছনের দরজা ভাঙা। বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করেন। ঘটনাস্থলে পুলিশ এসে বস্তা গুনে দেখতে পান ১৫বস্তা চাল চুরি হয়ে গেছে।
ঘটনার সত্যতা স্বিকার করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত