বাউফলে বেগম রোকেয়া দিবস পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারা মোঃ বশির গাজী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পাঁচ জয়িতাকে এ সম্মাননা প্রদান করেন। তারা হলেন তহমিনা বেগম, মাধবী রায়, শাহানারা চৌধুরী, আয়শাতুন্নেছা ও উম্মে কুলসুম।
এর আগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে একই দিন সকাল ১০ টায় উপজেলা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত