পটুয়াখালীর বাউফলে কাছিপাড়া ইউনিয়নের পূর্ব কাছিপাড়া গ্রামের মো.বেল্লাল হাওলাদার বাড়িতে আবুধাবি প্রবাসী মো.রিয়াদ হোসেনের(৫০)বসত ঘরে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঘরের পশ্চিম পাশের জানালার গ্রীল কেটে ৫/৬ জনের ডাকাত দল ঘরে প্রবেশ করে।
ডাকাত দল ঘরে ঢুকে প্রবাসী রিয়াদ হোসেনের স্ত্রী ও সন্তানদের অস্ত্রের মূখে জিম্মি করে ঘরের আলমিরা ও সোকেচ ভাংচুর করে ঘরে থাকা নগদ ৮০ হাজার টাকা ও আনুমানিক আড়াই ভড়ি স্বর্নালংকার হাতিয়ে নেয়।
এসময় পাশের কক্ষের ভাড়াটিয়া পূর্ব কাছিপাড়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসার শিক্ষক মো.বজলুর রহমান পাশের ঘরের শব্দ শুনে ডাক চিৎকার দিলে ডাকাত দল তার কক্ষে প্রবেশ করে এবং তার স্ত্রী, সন্তান ও তার বৃদ্ধা মা'কে অস্ত্রের মুখে জিম্মি করে কক্ষের আলমিরা,সোকেচ ভাংচুর করে আনুমানিক সাত ভড়ি স্বর্নালংকার ও কাপর চোপড় নিয়ে যায়।
শিক্ষক বজলুর রহমান জানান, ডাকাত দলের সদস্যরা প্রত্যেকে শর্ট প্যান্ট ও মূখোশ পরিহিত ছিল।
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত