বিদুৎস্পৃষ্ট হয়ে সবুজ সিকদার (২৫) নামে এক ব্যবসায়ী মারা গেছে।
আজ সোমবার বিকাল সাড়ে ৫টায় মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের ৯ নং ওয়ার্ডের শাহজাহান সিকদার বাড়ি এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, সবুজ ঢাকা ব্যবসা করতো। কয়েকদিন আগে তিনি বাড়ি আসেন। ঘটনার দিন নিজের নির্মাণাধিন ভবনে পানি দেয়ার সময় পানির পাম্পের বিদুৎতের তারে স্পৃষ্ট হন।
তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মৃত সবুজের বাবার নাম শাহজাহান সিকদার।
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত