পটুয়াখালীর বাউফলে প্রান্তিক হতদরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) সকালে উপজেলার হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ডিসিআই ও আরএসসি নামে দুইটি এনজিও সংস্থার যৌথ আয়োজনে এবং মাইজভাণ্ডারী কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় দিনব্যাপী এ ক্যাম্পে চক্ষু চিকিৎসা দেয়া হয়।
চক্ষু ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন- রাইটস এন্ড সাইট ফর চিলড্রেনের (আরএসসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জুলফিকার হায়দার, পটুয়াখালী জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক উপ পরিচালক এস এম শাহাদজাদা প্রমূখ।
আরএসসির প্রোগ্রামার ম্যানেজার রোমেল নাসের জানান, ২০০৭ সাল থেকে সারাদেশে এমন ক্যাম্প করে সুবিধাবঞ্চিত যেসব মানুষ অর্থের অভাবে চোখের চিকিৎসা, ওষুধ, চশমা ও ছানি অপারেশন খরচ বহন করতে পারেন না, তাদের আমরা সম্পূর্ণ বিনামূল্যে এসব চিকিৎসা সেবা দিয়ে থাকি। আজ এ ক্যাম্পে ৮০৫ জন অসহায় মানুষ চক্ষু সেবা গ্রহণ করেন। তাদের মধ্যে ছানি রোগী ৮৩ জন এবং ৩৬৬ জন রোগীকে চশমার জন্য সনাক্ত করা হয়। তাদের মাঝে বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়েছে।
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত