বাউফলে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধণ করা হয়েছে। আজ সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সামসুল আলম মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, উপজেলা কৃষি কর্মকর্তা অনিরুদ্ধ দাস ও বাউফল প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক আরেফিন সহিদ প্রমুখ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার মোট ৫২৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, সয়াবিন, মুগ ও খেসারি বীজ এবং ডিএপি ও এমওপি সার বিতরণ করা হবে।
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত