বাউফলের নওমালা ইউনিয়নের ২নং ওয়ার্ডে বিষক্রিয়ায় ১১টি হাঁস মারা গেছে। অসুস্থ হয়ে পড়েছে আরও ২০–২৫টি হাঁস।
আজ শনিবার (১৮ অক্টোবর) এ ঘটনা ঘটেছে।
হাঁসের মালিক তারেক হোসেন জানান, ঘটনার দিন সকালে হাঁসগুলো ছেড়ে দেওয়া হয়। প্রায় ৩০ মিনিট পর তার বাবা শাহআলম পাশের বিলে গিয়ে দেখেন, ৬টি হাঁস মারা গেছে। বাকি ৫টি হাঁস অসুস্থ হয়ে কাতরাচ্ছে। তিনি অসুস্থ হাঁসগুলো নিয়ে বাড়িতে আসার পর সেগুলোও মারা যায়।
তারেক হোসেনের দাবি, বিষক্রিয়ায় তার হাঁসগুলো মারা গেছে। ধারণা করা হচ্ছে, কেউ মাছ শিকারের জন্য বিলে বিষ প্রয়োগ করেছিল। সেই পানি পান করেই হাঁসগুলো মারা যায়।
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত