পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুহরি বাড়ির অটোরিকশাচালক আবদুস সালাম মুন্সীর সাত বছরের শিশু পুত্র আব্দুল আলিম। সে ৬৮ নম্বর নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। চলতি বছরের মে মাসে আলমারির ওপর থেকে পড়ে গিয়ে মেরুদণ্ডে আঘাত পায় আলিম। চিকিৎসার জন্য তাকে রাজধানীতে নিয়ে যাওয়া হলে পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে তার শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ব্লাড ক্যান্সার (তৃতীয় ধাপ)।
অভাবের সংসারে যেখানে নুন আনতে পান্তা ফুরায়, সেখানে শিশুটির চিকিৎসায় ইতোমধ্যে সাড়ে তিন লাখ টাকা ঋণ ও মানুষের কাছ থেকে চেয়ে নিয়ে খরচ করেছেন নিঃস্ব বাবা-মা। টাকার অভাবে ঢাকার হাসপাতাল ছেড়ে বর্তমানে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু স্বাস্থ্য ও শিশু হেমাটোলজি বিশেষজ্ঞ ডা. নিয়াজ মাহমুদের অধীনে সে চিকিৎসাধীন রয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, আলিমকে পুরোপুরি সুস্থ করতে ১৩টি কেমোথেরাপিসহ অন্যান্য চিকিৎসায় আরও প্রায় সাড়ে ৬ লাখ টাকা প্রয়োজন।
অসহায় পরিবারটির এই কঠিন সময়ে পাশে এসে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন ‘স্প্রেড হিউম্যানিটি’। আজ রবিবার (৬ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে শিশুটির পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
ছেলের চিকিৎসার জন্য অটোরিকশাচালক পিতা আব্দুস সালাম মুন্সী আকুল আবেদন জানিয়ে বলেন, "আমার থাকার ভিটেমাটি ছাড়া আর কিছুই নেই। দিন এনে দিন খাই। ডাক্তার বলেছেন আরও সাড়ে ৬ লাখ টাকা লাগবে। এত টাকা আমি কোথায় পাবো? দেশবাসীর কাছে আমার অনুরোধ, সবাই একটু সাহায্য করলে হয়তো আমার নিষ্পাপ বাচ্চাটা বেঁচে যাবে।"
শিশু আলিমকে বাঁচাতে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার বিনীত অনুরোধ জানানো হয়েছে।
সাহায্য পাঠানোর মাধ্যম:
বিকাশ / নগদ (পার্সোনাল): 01748649611
ব্যাংক অ্যাকাউন্ট: 4306701016199
হিসাবের নাম: আব্দুস সালাম
ব্যাংক: সোনালী ব্যাংক পিএলসি
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত