পটুয়াখালীর বাউফলে “জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন” এই স্লোগানকে সামনে রেখে মাদকবিরোধী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪ টায় বাউফল বয়েস ০৮ পাবলিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও দাসপাড়া এলাকার স্থানীয় মানুষের উদ্যোগে এ র্যালি আয়োজন করা হয়। র্যালিটি দাসপাড়া ১ নং ওয়ার্ডের মোল্লা বাড়ির পোল থেকে শুরু হয়ে মৃধা বাড়ি স্কুল পর্যন্ত প্রদক্ষিণ করে।
অংশগ্রহণকারীরা হাতে ব্যানার নিয়ে মাদকবিরোধী নানা শ্লোগান দেন এবং মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করেন। বক্তারা বলেন, মাদক সমাজের জন্য মারাত্মক অভিশাপ। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে।
আয়োজকরা জানান, মাদকমুক্ত সমাজ গঠনই তাদের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও তারা এমন জনসচেতনমূলক কর্মসূচি অব্যাহত রাখবেন।
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত