পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইউনিয়নের সুবিধা বঞ্চিত অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে কালাইয়া আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণ করা হয়। কালাইয়া ইউনিয়ন বিএনপি নেতা আবদুল হালিম তাঁর ব্যক্তিগত তহবিল থেকে এ কম্বল বিতরণ করেন। ইউনিয়নের ঘুরে ঘুরে ৬০০ কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল বিতরণকালে আবদুল হালিম বলেন,‘ বিগত দিনেও আমি মানুষের জন্য কাজ করেছি। তবে আওয়ামী লীগ সরকারের দুশাসন নিপীড়নের কারণে এমন আয়োজন করে প্রকাশ্য মানুষের সেবা করা সম্ভব হয়নি। এখন মানুষের মাঝে কম্বল বিতরণ করতে পেরে ভালো লাগছে। আগামী দিনেও কালাইয়াবাসীর সুখে দুখে পাশে থাকব।
কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন- কালাইয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য মো. মকবুল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সরোয়ার হোসেন রিয়াজ ও আশিফুর রহমান রিফাত প্রমূখ।
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত