নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালীর বাউফলে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ফারজানা আক্তারের(১০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বগা ইউনিয়নের চন্দনবাড়িয়া গ্রামের নিজবাসা থেকে ফারজানার লাশ উদ্ধার করা হয়। ফারজানা ওই গ্রামের আবুল হোসেন সিকদারের মেয়ে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে ফারজানার ভাই ইমরান বাড়ির পাশে মুগডাল তুলতে যান। সকাল ৯টার দিকে ভাত খাওয়ার জন্য বাসায় ফিরে ফারাজানাকে ঘরের চালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে ডাক চিৎকার শুরু করেন। এ সময় বাসায় অন্য কেউ ছিল না। খবর পেয়ে বগা পুলিশ ফাঁড়ির এসআই বাদল কৃষ্ণ ঘটনাস্থলে পৌঁছে ফারজানার লাশ উদ্ধার করেন।
বাউফল থানার ওসি আরিচুল হক বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের পর হত্যা বা আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত