পটুয়াখালীর বাউফলে ১২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. খলিল সরদার (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কবিরকাঠী গ্রামের শাহিন সিকদারের বাড়ির সামনে কামারখালী-রাজাপুরগামী ইটের সোলিং সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার খলিল সরদার কবিরকাঠী গ্রামের মৃত ওয়াজেদ আলী সরদারের ছেলে।
বাউফল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) সম্বিত রায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় খলিল সরদারের কাছ থেকে ১২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় বাউফল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা হয়েছে। মামলাটি বাউফল থানার মামলা নম্বর-১৯, জিআর-৩৭১, তারিখ ৬ অক্টোবর ২০২৬।
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত