পটুয়াখালীর বাউফলে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ হোসেন ফকির (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার (০৬ সেপ্টেম্বর) রাত ১০টা ৩০ মিনিটের দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাশিপুর গ্রামের বাউফল-কাশিপুরগামী পাকা রাস্তার ওপর বশির মল্লিকের বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হোসেন ফকির আদাবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লক্ষ্মীপাশা গ্রামের মোঃ আঃ ছত্তার ফকির ও মনোয়ারা বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বাউফল থানার এসআই (নিঃ) সম্বিত রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটিতে নিয়োজিত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তিনি ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পাকা রাস্তার ওপর ইয়াবা বিক্রয়কালে ২০ পিস ইয়াবাসহ হাতেনাতে হোসেন ফকিরকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেছেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাউফল থানায় একটি মামলারুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত