পটুয়াখালীর বাউফলে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাসেল আকন (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটের দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দাসপাড়া মন্দিরের সামনে বাউফল-নওমালা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাসেল আকন দাসপাড়া ৬ নম্বর ওয়ার্ডের মো. জাহাঙ্গীর আকনের ছেলে।
বাউফল থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) খোরশেদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় রাসেল আকনের কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত