পটুয়াখালীর বাউফলে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সোহাগ হাওলাদার (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (০৫ সেপ্টেম্বর) রাত ১০টা ০৫ মিনিটে বাউফল থানাধীন নওমালা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম বটকাজল গ্রামের খানবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সোহাগ হাওলাদার উপজেলার নওমালা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বটকাজল গ্রামের মোঃ কালাম হাওলাদার ও মোসাঃ রুশিয়া বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বাউফল থানার এসআই (নিঃ) সম্বিত রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটিতে নিয়োজিত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তিনি অভিযান পরিচালনা করেন। এ সময় পাকা রাস্তার ওপর ইয়াবা বিক্রয়কালে ৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে সোহাগকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাউফল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত