বাউফলে ৭বছরের এক শিশুকে ধর্ষণ শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এটনায় অভিযুক্ত মো. সেলিম শিকদারকে (৬৫) আটক করেছে পুলিশ।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানাগেছে, নির্যাতনে শিকার শিশুটি তার নানুর সাথে উপজেলার দাশপাড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের একটি বাড়িতে বসবাস করতেন।
ঘটনার দিন বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অন্যান্য শিশুদের সাথে মাঠে খেলা করছিলেন ওই শিশুটি। সুযোগ বুঝে সেলিম সিকদার শিশুটিকে জোর করে পাশের একটি নির্জন জায়গায় নিয়ে ধর্ষন করে।
পরে শিশুটি তার নানুকে সব ঘটনা খুলে বলে। এঘটনায় তার নানু বাদি হয়ে আজ শুক্রবার বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, ‘অভিযোগ পেয়েছি। অভিযুক্ত সেলিমকে আটক করা হয়েছে।’
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত