পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ কমপ্লেক্সের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বিকাল ৪ টায় আসম ফিরোজ এম পি ভবনটির উদ্বোধন করেন।
৭ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৫ শত ৭৫ টাকা ব্যায়ে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মান করা হয়।
এ কে মা ( জেভি) নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনটি নির্মাণ করেন।

উপজেলা নির্বাহি অফিসার মোঃ আল আমিন এর সভাপতিত্বে অনন্য দের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ বাইজুদুর রহমান, বাউফল থানার ওসি মোঃ আরিচুল হক, ভাইসচেয়ারম্যান মোসারেফ হোসেন খান, মোসাঃমরিয়াম বেগম নিসু, নওমালার ইউপির চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল হক, সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার মোঃ শামসুল আলম মিয়া প্রমূখ।
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত