পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটিতে বহিরাগত, বিতর্কিত ও সন্ত্রাসী প্রকৃতির সভাপতি নিয়োগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১ টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা অবিলম্বে বিতর্কিত কমিটি বাতিল করে সৎ ও যোগ্য ব্যক্তিকে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও এলাকাবাসীর হাতে বিভিন্ন স্লোগানসংবলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়। এ সময় তারা "বিদ্যালয় বাঁচাও, শিক্ষা পরিবেশ রক্ষা করো", "বহিরাগত ও বিতর্কিত সভাপতি মানি না, মানব না" এবং "কমিটি বাতিল করো, সৎ ও যোগ্য সভাপতি চাই" ইত্যাদি বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে বক্তারা বলেছেন, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ রক্ষা এবং সুষ্ঠু পরিচালনার স্বার্থে বিতর্কিত ও বহিরাগত কাউকে অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মেনে নেওয়া হবে না। দ্রুত এই কমিটি বাতিল করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত