পটুয়াখালীর বাউফল রিপোটার্স ইউনিটির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশ রূপান্তর পত্রিকার বাউফল প্রতিনিধি এস এম সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে খবরের কাগজ পত্রিকার সাংবাদিক জিএম মশিউর রহমান মিলন নির্বাচিত হয়েছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২৪ জন ভোটারের অংশগ্রহণে ভোট শেষে নির্বাচন পরিচালনা কমিটি ১১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করে। নির্বাচনে সংগঠনের সদস্যরা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেন।
ঘোষিত ফলাফলে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি মোঃ মুজাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে সমান ৯ ভোট পেয়ে মোঃ তোফায়েল ইসলাম ও মোঃ রুবেল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইকবাল হোসেন, অর্থ সম্পাদক মোঃ ফয়সাল মোল্লা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রেদওয়ান এবং কার্যনির্বাহী সদস্য মোঃ জসিম উদ্দিন।
সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদ ছাড়া বাকিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বাউফল সরকারি কলেজের প্রভাষক এ এস এম এনামুল হক। সহ-প্রিজাইডিং অফিসার ছিলেন একই কলেজের প্রভাষক বাদল কুমার দাস এবং পোলিং অফিসার ছিলেন সহকারী শিক্ষক মোঃ ফিরোজ আলম।
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত