বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাউফল সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ আসরবাদ বাউফল সরকারি কলেজ জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আয়োজকরা জানান, দেশনেত্রীর সুস্থতা কামনায় তারা নিয়মিত এ ধরনের কর্মসূচি পালন করছেন এবং এ প্রার্থনা যেন সৃষ্টিকর্তা কবুল করেন এটাই সকলের আকাঙ্ক্ষা।
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত