ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিস পটুয়াখালী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনের প্রার্থী মো. আলমগীর হুসাইনসহ তার পরিবারের কয়েকজন সদস্য গুরুতর আহত হয়েছেন।
গত ২৯ আগস্ট (শনিবার) রাতে এ দুর্ঘটনা ঘটে। এতে আলমগীর হুসাইনের সহধর্মিণী, সন্তান ও ভগ্নিপতিসহ পরিবারের সদস্যরা আহত হন। দুর্ঘটনার তীব্রতায় গাড়ির চালক ঘটনাস্থলেই মারা যান।
নিহত চালকের মৃত্যুতে শোক প্রকাশ করে তার রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। পাশাপাশি আহত আলমগীর হুসাইন ও তার পরিবারের সদস্যদের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
তবে দুর্ঘটনাটি কোথায় ও কীভাবে ঘটেছে এবং আহতদের বর্তমানে কোথায় চিকিৎসা দেওয়া হচ্ছে এ বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত