পটুয়াখালীর বাউফলের বাসিন্দা জসিম নামে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি একটি বায়িং হাউজে কিউসি (কোয়ালিটি কন্ট্রোল) ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
জানা গেছে, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তিনি মারা যান। পরে তার মরদেহ অ্যাম্বুলেন্সযোগে নারায়ণগঞ্জের দিকে নেওয়া হচ্ছে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ এলাকায় বসবাস করতেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তবে নিহত জসিমের পরিবারের সদস্যদের সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি। তার স্থায়ী ঠিকানা বাউফল হওয়ায় স্থানীয়দের মাধ্যমে পরিবারের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে।
মরদেহের সঙ্গে রয়েছেন ফেরদৌস নামে এক ব্যক্তি। প্রয়োজনে তার সঙ্গে +৮৮০১৭১১২৭৩২০৩ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
নিহত জসিমের স্থায়ী ঠিকানা ও পরিবারের সদস্যদের পরিচয় সম্পর্কে কেউ তথ্য জানলে দ্রুত যোগাযোগ করে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত