প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৬:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২৩, ১০:০৫ পি.এম
সেপ্টিট্যাংকের ভিতরে মাদ্রাসা ছাত্রের লাশ!
আতিকুল ইসলাম(১১) নামের এক হাফেজী পড়ুয়া ছাত্রকে মেরে তার লাশ একটি মসজিদের সেপ্টিট্যাংকের ভিতরে ডুকিয়ে রাখা হয়েছে।
পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামের ফজলুর রহমান মুন্সী বাড়ী জামে মসজিদের সেপ্টিট্যাংকের ভিতরে তার লাশ সনাক্ত করা হয়।
আতিকুল ইসলাম স্থানীয় দারুল উলুম নুরানী হাফেজী ও এতিমখানার হেফজ শ্রেণীর ছাত্র।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আজ শনিবার রাত ৯ টা তার লাশ উদ্ধার করা হয়নি।
আতিকের বাবার নাম সরেয়ার সরদার। পাশ্ববর্তী বাকেরগন্জ উপজেলার দূর্গাপাশা ইউনিয়নের মধ্য জিড়াইল গ্রামে তার বাড়ী। গত কাল শুক্রবার ভোর থেকে আতিক নিখোঁজ ছিল।
এঘটনায় জড়িত থাকার সন্দেহে ইসমাইল (১৮) নামের একই প্রতিষ্ঠানের এক শিক্ষার্থীকে আটক করেছে।
বাউফল থানার পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছেন।
বাউফল থানার ওসি আরিচুল হক বলেন , আমরা ঘটনাস্থলে কেবল এসেছি। মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীদের জিজ্ঞাস করা হচ্ছে।
প্রধান সম্পাদক কামরুজ্জামান বাচ্চু
আরিফুল ইসলাম সাগর কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
ঠিকানাঃ গোলাবাড়ি, বাউফল ,পটুয়াখালী
ইমেইলঃ khoborbauphalnews@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত