বাউফলে শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদতবার্ষিকী পালন করল কলেজ ছাত্রদল
- আপডেট সময় : ০৩:১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / ২১০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৭ অক্টোবর) বাদ যোহর বাউফল সরকারি কলেজ জামে মসজিদে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শেখ হাসিনার শাসনামলে বর্বর সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েটের মেধাবী ও দেশপ্রেমিক শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাউফল সরকারি কলেজ শাখার উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবু জাফর সিকদার, সাধারণ সম্পাদক ইসতিয়াক রসুল সোয়েব, সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত জিসান, সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ এবং কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল ইকবাল দুখু, পৌর ছাত্রদল নেতা ইমাম হোসেন সজীবসহ অন্যান্য ছাত্রদল নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শহীদ আবরার ফাহাদসহ দেশের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


















