ঢাকা ০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:২৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / ২৬৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নে মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​আজ শনিবার (২৫ অক্টোবর) বিকাল ৪টায় নিশিকান্ত মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হলের সাবেক নির্বাচিত ভিপি, পটুয়াখালী-২ বাউফল সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ মুনির হোসেন।

​প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন (রুমা)।

​অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,পটুয়াখালী পৌর বিএনপি সভাপতি কামাল হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মিলন হাওলাদার, বাউফল উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুল জব্বার মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, যুগ্ম-আহবায়ক গনি শিকদার, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব বশির পঞ্চায়েত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আমিনুল ইসলাম বাদল, বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক, মুনঈমূল ইসলাম (মিরাজ), বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক আপেল মাহমুদ মুন্না। ​সভাপতিত্ব করেন, আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি জসিম পঞ্চায়েত।

​প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক মনির হোসেন অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্যে করে বলেন, “বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে বিএনপি তা মেনে নিবে না।”
​তিনি বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশের সাধারণ মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:২৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫