ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৪৬:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / ৭৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে নানা আয়োজনের মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, দোয়া-মিলাদ ও কেক কাটার আয়োজন করা হয়।

বুধবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় বাউফল উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি হাবিবুর রহমান বলেছে, কোটা আন্দোলনের মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের জন্ম হয়েছে। আজ সংগঠনটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী। গণঅধিকার পরিষদের মূল লক্ষ্য হলো জনগণের অধিকার নিশ্চিত করা। এ সংগঠনে ব্যক্তিগত অধিকারের চেয়ে সবার অধিকার প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বপূর্ণ। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই এ সংগঠনের কাজ। জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা এ সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি সাকিল আহম্মেদ ও আলম ব্যাপারী, উপজেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক আবু তাহের, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম এবং পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সদস্যসচিব আবদুর রহমান।

এ সময় গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয় এবং কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় : ০৪:৪৬:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬