বাউফলে এতিম শিশুদের পাশে ছাত্রদল নেতা ইমন মাতুব্বরের ব্যতিক্রম উদ্যোগ
- আপডেট সময় : ১২:৪৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
- / ২১৭ বার পড়া হয়েছে

পবিত্র মাহে রমজান উপলক্ষে পটুয়াখালীর বাউফল উপজেলার ৮ নং মদনপুরা ইউনিয়নে বাবা-মা হারানো এতিম শিশুদের জন্য ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন ছাত্রদল নেতা ইমন মাতুব্বর। “হাসবো মোরা সবাই মিলে” শিরোনামে এই মানবিক কার্যক্রমের মাধ্যমে অসহায় শিশুদের মুখে হাসি ফোটানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
উদ্যোগ সংশ্লিষ্টরা জানান, বর্তমানে ইউনিয়নজুড়ে এমন শিশুদের তথ্য সংগ্রহের কাজ চলছে, যাদের বাবা ও মা কেউই জীবিত নেই। যাচাই-বাছাই শেষে নির্বাচিত এতিম শিশুদের বাড়িতে বাড়িতে গিয়ে ইফতার সামগ্রী ও ঈদ উপহার পৌঁছে দেওয়া হবে।
এই উদ্যোগে সার্বিক সহায়তা করছেন ইঞ্জিনিয়ার নিয়াজ হোসেন খান, রুমান সিকদার, হিমেল হাওলাদার, রবিউল ইসলাম, এমদাদুল হক অলি, লিমন মৃধা, বাইত উদ্দিনসহ এলাকার বেশ কয়েকজন মানবিক সমাজসেবী।
ছাত্রদল নেতা ইমন মাতুব্বর বলেন, “রমজান মাস আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। আমাদের আশপাশে এমন অনেক শিশু আছে, যাদের দেখভালের কেউ নেই। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের সহযোগিতা পেলে আমরা আরও বেশি শিশুর মুখে হাসি ফোটাতে পারবো।”
এতিম শিশুদের তথ্য প্রদানের জন্য তিনি সকলের কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন। যোগাযোগ: ০১৯৩৫৮৫৫৬৬।











