বাউফলে কিশোর গ্যাংয়ের হামলায় দুই শিক্ষার্থী আহত
- আপডেট সময় : ০৮:৩৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
- / ৬৩৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে একাদশ শ্রেণির দুই শিক্ষার্থী আহত হয়েছে।
গত রবিবার (২৩ এপ্রিল ) রাত সাড়ে ৭টার দিকে বাউফলে ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের সামনে সিনিয়র জুনিয়র দ্বন্দকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে ।
আহতরা হলেন- বাউফল পৌরসভার মোঃ মজিবর রহমানের এর ছেলে রবিউল রহমান (১৭) ও নাজিরপুর ইউনিয়নের মোঃসেলিম মিয়ার ছেলে জামাল মিয়া (১৭)। রবিউলের অবস্থা আশংকাজনক।
রবিউল ও জামালের সহপাঠীরা জানায়, সিনিয়ার -জুনিয়র দ্বন্দে তর্ক বিতর্কের এর পর্যায়ে বখাটে আব্দুল আল আহাদ (১৪) সুইচগিয়ার (ছুঁড়ি) দিয়ে এলোপাথারীভাবে ছুরিকাঘাত করে ওই দুই শিক্ষার্থীদের আহত করে পালিয়ে যায়। এসময় আহাদের সাথে মাসফিক (১৪) সহ আরো দুজন বখাটে কিশোর এই হামলায় অংশ নেন। স্থানীয়রা আহত শিক্ষার্থীদের উদ্ধার করে রাত সাড়ে ৭টার দিকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।


















