ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগ ও পর্যটনের জন্য কেন প্রয়োজন পটুয়াখালীতে বিমানবন্দর বাউফলে লঞ্চঘাটে লঞ্চের চাপে কিশোর আহত বাউফলে তরমুজ চুরির অপবাদে কৃষক নির্যাতনের পর মৃত্যু বাউফলে সুদের টাকা নিয়ে বিরোধ, দুই যুবককে পিটিয়ে গুরুতর জখম গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতার বিয়েতে ‘ডিজেল উপহার’ বাউফলের সাবেক এমপিকে নিয়ে বক্তব্যে দুঃখ প্রকাশ করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফলে যুবলীগ নেতার বাসায় ইফতার আয়োজন ঘিরে বিতর্ক, পুলিশের অভিযান বাউফলে কুরিয়ার কর্মীকে ছুরিকাঘাত করে ৮৫ হাজার টাকা ছিনতাই ​বাউফলে জ্বালানি তেলের তীব্র সংকট দশমিনায় ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগ ইউপি সদস্যদের বিরুদ্ধে

বাউফলে চাচার হাতে ভাতিজা খুন, আসামিদের গ্রপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০১:২৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
  • / ৩৮০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে মোঃ আল আমিন মৃধাকে (৩০) হত্যার প্রতিবাদে এবং সকল আসামীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে এ মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী ।

আজ মঙ্গলবার
(৫ সেপ্টেম্বর) সকাল দশটায় উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, আদাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুরুল আলম হাওলাদার, ইউপি সদস্য সাহাবুদ্দিন সাবু, সাহ আলম মোল্লা, সানু মৃধা, ফোরকান মৃধা প্রমূখ।

মানববন্ধনে ওই এলাকার বিভিন্ন শ্রেণী পেশার কয়েকশ নারী ও পুরুষ অংশ নেয়।

উল্লেখ্য, গত শনিবার
(২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে আপন চাচা আবদুল মোতালেব ভাতিজা মোঃ আল আমিন মৃধাকে(৩০) ছুরিকাহত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় নিহতদের বড় ভাই শামীম মৃধা বাদি হয়ে আপন চাচা ও চাচাতো ভাইসহ ১১ জন নামীয় ও ৮ জন অজ্ঞাত আসামী করে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চাচা আবদুল মোতালেব মৃধা ও তার ছেলে লাবিব মৃধাকে ঘটনার দিন রাতে বগা ফেড়ি ঘাট,থেকে গ্রেপ্তার করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে চাচার হাতে ভাতিজা খুন, আসামিদের গ্রপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০১:২৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩