সংবাদ শিরোনাম :
বাউফলে কেশবপুর এনএস মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মনজুর রহমান
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১০:৩৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / ৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর এনএস মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মোঃ মনজুর রহমান।
৫ নভেম্বর ২০২৬ তারিখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের বিদ্যালয় পরিদর্শক হাসান মাহমুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
বোর্ড কর্তৃক মনোনীত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মনজুর রহমান। কমিটির অন্য সদস্যরা হলেন শিক্ষক প্রতিনিধি শামসুল আরেফিন, অভিভাবক প্রতিনিধি কামাল হোসেন এবং সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
অনুমোদিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এডহক কমিটির মেয়াদ ৫ নভেম্বর ২০২৬ থেকে ৪ মে ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।
নতুন কমিটির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
ট্যাগস :










